Rohit Sharma Injury: ভক্তদের দুশ্চিন্তা কমিয়ে আবারো অনুশীলনে ফিরলেন রোহিত শর্মা, সেমিফাইনালের অপেক্ষায় গোটা দল

১০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচে রোহিত শর্মা খেলতে পারবে কি না তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল।

Rohit Sharma Injury: ভক্তদের দুশ্চিন্তা কমিয়ে আবারো অনুশীলনে ফিরলেন রোহিত শর্মা, সেমিফাইনালের অপেক্ষায় গোটা দল

অ্যাডিলেড: গতকালই সেমিফাইনাল খেলতে অ্যাডিলেডে পৌছে গেছে ভারতীয় দল।তবে সেমিফাইনালের আগে দুশ্চিন্তা বাড়িয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার চোট। সূত্রের খবর অ্যাডিলেডের নেটে অনুশীলনের সময় ডান হাতে চোট পান রোহিত। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন নেটে। অনেকটা সময় তার হাতে বরফ দিতে দেখা যায়। এরপরই ১০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচে রোহিত শর্মা খেলতে পারবে কি না তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল।

তবে ভারতীয় ভক্তদের জন্য সুখবর, ফিজিও কমলেশ জৈনের তত্ত্বাবধানে হাতের চোটে বরফ দেওয়ার পর অধিনায়ক রোহিত  শর্মা আবার ব্যাটিং শুরু করেছেন এবং অ্যাডিলেডে নেটে অনুশীলন করছেন।দেখুন ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 08, 2022 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).