Roger Federer: অবসরের জল্পনা উড়িয়ে ৪০-রজার ফেডেরার ফিরছেন কোর্টে

চলতি বছর কোনও গ্র্যান্ডস্লামেই খেলা হচ্ছে না টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের। তবে তার মানে এটা নয় যে ৪০ বছরের রজার ফেডেরার খেলা ছেড়ে দিচ্ছেন।

Roger Federer: অবসরের জল্পনা উড়িয়ে ৪০-রজার ফেডেরার ফিরছেন কোর্টে
Rodger Federer. (Photo Credits: Instagram)

চলতি বছর কোনও গ্র্যান্ডস্লামেই খেলা হচ্ছে না টেনিস কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer)-এর। তবে তার মানে এটা নয় যে ৪০ বছরের রজার ফেডেরার খেলা ছেড়ে দিচ্ছেন। বরং ২০টি গ্র্যান্ডস্লামের মালিক রজার ফিরছেন বছরের শেষে পেশাদার টেনিসে ফিরছেন। অক্টোবরের শেষে নিজের দেশে সুইজারল্যান্ডের এটিপি টুর্নামেন্ট বাসেল ইন্ডোরে খেলবেন রজার ফেডেরার। এমনটাই জানালেন আয়োজকরা।

২০২১ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হুবার্ট হুরকাজের বিরুদ্ধে হারের পর হাঁটুর মারাত্মক চোটের কারণে আর কোর্টে নামতে পারেননি ফেডেরার। রাফায়েল নাদাল এর মধ্যে তাঁর সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন, আর নোভাক জকোভিচ এই রেকর্ড ছুঁয়েছেন।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2022 08:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).