Rajat Patidar: ২৭ বলে ৭০ রান! মুম্বইয়ে ঝড় রজত পাতিদারের
শনিবার মুম্বইয়ে নাগাল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশের ওপেনার হিসেবে নামা রজত পাতিদার ২৭ বলে ৭০ রানে দুরন্ত ইনিংস খেললেন।
বিজয় হাজারে ট্রফিতে ঝড় তুললেন মধ্যপ্রদেশের তারকা ব্য়াটার রজত পাতিদার। শনিবার মুম্বইয়ে নাগাল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশের ওপেনার হিসেবে নামা রজত পাতিদার ২৭ বলে ৭০ রানে দুরন্ত ইনিংস খেললেন। ৯টা বাউন্ডারি, ৫টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। ৫০ ওভারের ম্যাচে নাগাল্যান্ড প্রথমে ব্যাট করে ১৩২ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে রজত ঝড়ে মধ্যপ্রদেশ মাত্র ৫৯ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
আইপিএলের পর ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে ভাল খেলছেন রজত পাতিদার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা পাননি রজত। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম ধরে রেখে নির্বাচকদের বার্তা পাঠানোর আশায় রজত।
দেখুন এক্স
A RAJAT PATIDAR SHOW IN VHT...!!!
70 runs from just 27 balls including 9 fours & 5 sixes while chasing 133 runs - MP chase down the total in just 9.5 overs. pic.twitter.com/IsWePBV8Tc
— Johns. (@CricCrazyJohns) November 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 25, 2023 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

