Rafael Nadal: চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি মন্টে- কার্লো থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল
আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে যাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি
গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রাফায়েল নাদাল মঙ্গলবার ফরাসি ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট মন্টে কার্লো মাস্টার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন। কারণ তিনি এখনও কোমরের চোট সারিয়ে উঠতে পারেননি। আগামী ৮ এপ্রিল মন্টে কার্লো মাস্টার্স শুরু হবে চলবে ১৬ এপ্রিল অবধি। টুইটে স্পেনের এই তারকা লিখেছেন, 'আমি এখনও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত নই। কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারব না।' তিনি আরও বলেন, 'আমি এখনও সর্বোচ্চ গ্যারান্টি নিয়ে খেলার মতো অবস্থায় নেই। আমি প্রস্তুতি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শিগগিরই ফিরে আসব।' ৩৬ বছর বয়সী নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে যাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন।
🚨 Rafael Nadal withdraws from Monte-Carlo
Rafa has just announced in a tweet, he is not yet ready to get back to the tour:
"I am not yet able to play with the maximum guarantees and I continue my preparation hoping to return soon." pic.twitter.com/xg1GhDuOb0
— We Are Tennis (@WeAreTennis) April 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2023 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

