Protesting Wrestlers Haridwar Ganga: নিজেদের পদক গঙ্গায় ফেলতে হরিদ্বারের ঘাটে গেলেন সাক্ষী মালিকরা, দেখুন ভিডিয়ো
অলিম্পিক থেকে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস- সাক্ষী মালিক, বিনেশ ফোগাত, বজরং পুনিয়াদের জেতা কত পদক গঙ্গায় ডুবে যাবে।
অলিম্পিক থেকে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস- সাক্ষী মালিক, বিনেশ ফোগাত, বজরং পুনিয়াদের জেতা কত পদক গঙ্গায় ডুবে যাবে। বিজেপি সাংসদ তথা কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে দেশের আন্দোলনরত কুস্তিগিররা হরিদ্বারের গঙ্গায় গিয়ে তাদের জেতা সব পদক বিসর্জন দিতে গেলেন। সাক্ষী মালিকরা আমরণ অনশনেও বসতে চলেছেন। ব্রিজভূষণ সিংকে গ্রেফতার করা না পর্যন্ত রিলে অনশন চলবে জানিয়েছেন আন্দোলনরত কুস্তিগিররা।
গত রবিবার দিল্লিতে নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন দিল্লিতে পুলিশের হাতে নিগৃহিত হতে হয় দেশের আন্দোলনরত কুস্তিগিরদের। যন্তরমন্তর থেকে তাঁদের প্রতিবাদস্থলের তাঁবু সরিয়ে দেওয়া হয়।
দেখুন ভিডিয়ো
VIDEO | Sakshi Malik, Vinesh Phogat, Sangeeta Phogat and other wrestlers reach Haridwar to immerse their medals in Ganga river. pic.twitter.com/Pf7h2WMbJ7
— Press Trust of India (@PTI_News) May 30, 2023
দেখুন ভিডিয়ো
#WATCH | Protesting Wrestlers in Haridwar to immerse their medals in river Ganga as a mark of protest against WFI chief and BJP MP Brij Bhushan Sharan Singh over sexual harassment allegations. #WrestlersProtest pic.twitter.com/4kL7VKDLkB
— ANI (@ANI) May 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 30, 2023 06:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

