বিশ্বজয়ী নিখাত, লভলিনাকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী ভারতের তারকা নিখাত জারিন ও লভলিনা বরগোঁহাই কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী ভারতের তারকা নিখাত জারিন ও লভলিনা বরগোঁহাই কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা দু বার বিশ্ব বক্সিংয়ে সোনা জিতে মেরী কমের নজির ছুঁলেন নিখাত। ৫০ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন নিখাত। অন্যদিকে, ৭৫ কেজি বিভাগে সোনা জেতেন অসমের তারকা বক্সার লভলিনা। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এই প্রথম সোনা জিতলেন লভলিনা। এর আগে তিনি দু বার বিশ্ব বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এবারের মহিলাদের বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন, নিতু ঘাঙ্গাস, লভলিনা ররগোঁহাই ও সুইটি বুরা। পদক তালিকায় চিনকে পিছনে ফেলে ভারতই শীর্ষস্থানে শেষ করল। আরও পড়ুন-অবিশ্বাস্য চেজ, ২৫৮ রান তাড়া করে ক্যারিবিয়ানদের হারাল দক্ষিণ আফ্রিকা
দেখুন টুইট
PM Narendra Modi congratulates Indian boxers Lovlina Borgohain and Nikhat Zareen for winning the Gold medal at World Boxing Championships. pic.twitter.com/Z643zTiiKf
— ANI (@ANI) March 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2023 09:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

