Para Athletics World Championships 2024: প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে শট পুট F46-এ ভারতের হয়ে স্বর্ণপদক জিতলেন শচীন খিলারি (দেখুন ভিডিও)
শচীনের সৌজন্যে ভারত প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর ষষ্ঠ দিন স্বর্ণপদক দিয়ে শেষ করেছে। ভারত এখন মোট ১১টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ভারতের পাঁচটি স্বর্ণ, চারটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক রয়েছে।
প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের শট পুট F46 ইভেন্টে স্বর্ণপদক জিতলেন শচীন সার্জেরাও খিলারি। শচীন পুরুষদের শট পুট F46 ইভেন্টে ১৬.৩০ মিটার থ্রো করেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এর জেরে জাপানের কোবেতে অনুষ্ঠিত প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে পঞ্চম স্বর্ণপদকটি তিনি জিতেছেন। স্বর্ণ পদক ও তাঁর থ্রো এর ফলে শচীন খিলারিও তার পুরুষদের শট পুট F46 ইভেন্টে বিশ্ব শিরোপা রক্ষা করেছেন। এর আগে ২০২৩ সালে প্যারিসে প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের শট পুট F46 ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন শচীন সার্জেরাও খিলারি। সেই বার তাঁর থ্রো ছিল ১৬.২১ মিটার। যা একটি নতুন এশিয়ান রেকর্ডও ছিল।
শচীনের সৌজন্যে ভারত প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর ষষ্ঠ দিন স্বর্ণপদক দিয়ে শেষ করেছে। ভারত এখন মোট ১১টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ভারতের পাঁচটি স্বর্ণ, চারটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক রয়েছে।
The morning session of day 6 ends with another gold medal to @ParalympicIndia.
That's their 5th 🥇at #Kobe2024, a record for the country at World Champs 👏👏👏
Sachin Sarjerao Khilari defends his men's shot put F46 world title with a 16.30 mark. pic.twitter.com/4CkToYdQGZ
— #ParaAthletics (@ParaAthletics) May 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 22, 2024 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

