Pakistan Cricket Team: কাটল ভিসা জট, বিশ্বকাপ খেলতে বুধবারই ভারতে আসছেন বাবর আজমরা
কাটল ভিসা জট। বিশ্বকাপে খেলতে আসার জন্য ভারতে ভিসা পেয়ে গেল পাকিস্তান ক্রিকেট দল।
কাটল ভিসা জট। বিশ্বকাপে খেলতে আসার জন্য ভারতে ভিসা পেয়ে গেল পাকিস্তান ক্রিকেট দল। গত ১৯ সেপ্টেম্বর ভিসার জন্য আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি দেশগুলি ভিসা পেয়ে গেলও পাক দলের ভিসা পাচ্ছিল না। তবে এবার জট কেটে ভিসা পেয়ে যাচ্ছেন বাবর আজমরা। নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপে খেলতে বুধবার ভারতে এসে যাচ্ছে পাক দল।
শুক্রবার হায়দারাবাদে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে কিউইদের বিরুদ্ধে নামছে পাকিস্তান। আগামী ৬ অক্টোবর হায়দারবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ২০২৩-এর অভিযান শুরু করবে আবর আজমের দল। চোটের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আসছেন না পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। এবার বিশ্বকাপে পাকিস্তান তাকিয়ে থাকবে বাবর আজম, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানের দিকে।
দেখুন টুইট
Pakistan Cricket Team players got their visas to travel to India for the Mega Event 🏏#CWC23 pic.twitter.com/Z3NFvys7Rj
— Ahmer Najeeb Satti (@AhmerNajeeb) September 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 08:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

