PAK vs ENG 2nd Test: সাত উইকেট নিয়ে মুলতান কি সুলতান আবরার আহমেদ! ২৮১ তে শেষ ইংল্যান্ডের ইনিংস

বেন স্টোকসের টিম আবরার আহমেদের সৌজন্য প্রথম দিনের শেষে অল আউ ২৮১ রানে।বেন ডাকেট দলের হয়ে সর্বাধিক ৬৩ রান করেছেন, অলি পোপ বানিয়েছেন ৬০ রান।

PAK vs ENG 2nd Test: সাত উইকেট নিয়ে মুলতান কি সুলতান আবরার আহমেদ! ২৮১ তে শেষ ইংল্যান্ডের ইনিংস
Abrar Ahmed Photo Credit: Twitter@TheRealPCB

পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ  রীতিমতো চমকে দিলেন আবির্ভাব টেস্টে।  হয়ে উঠছেন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। আগের টেস্টে জেতা বেন স্টোকসের টিম আবরার আহমেদের সৌজন্য  প্রথম দিনের শেষে অল আউ ২৮১ রানে।বেন ডাকেট দলের হয়ে সর্বাধিক ৬৩ রান করেছেন, অলি পোপ বানিয়েছেন ৬০ রান। আবরার ছাড়া শেষ ৩ টি উইকেট নিয়েছেন জাহিদ মামুদ।

প্রথম উইকেট নেওয়ার মুহুর্তঃ-

পাকিস্তানি বোলার হিসাবে অভিষেক ম্যাচে ৭ উইকেট নিলেন আবরার আহমেদ, প্রাক্তন পেসার মোহাম্মদ জাহিদের দখলে ছিল এতদিন এই রেকর্ড টি, যিনি ১৯৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন। আজ তার রেকর্ডে ভাগ বসালেন এই মিস্ট্রি স্পিনার।

৭ নং উইকেট নেওয়ার মুহুর্ত-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 09, 2022 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).