Yuzvendra Chahal Drunk Video: ধনশ্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে, মদ্যপ অবস্থায় চাহালের পুরনো ভিডিয়ো ভাইরাল
দম্পতির বিবাহ-বিচ্ছেদ নিয়ে চর্চা যখন তুঙ্গে তখন চাহালের পুরনো একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারকে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে ওই ভিডিয়োটিতে।
বিয়ের চার বছরের মাথায় বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। নতুন বছরের গোড়াতেই যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার পথ আলাদা হওয়ার খবরে শোরগোল সর্বত্র। ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করেছেন দম্পতি। স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আগমনের গন্ধ পাচ্ছে নেটিজেন। তবে চাহাল কিংবা ধনশ্রীর তরফে বিচ্ছেদ নিয়ে কোনরকম মন্তব্য করা হয়নি। দম্পতির বিবাহ-বিচ্ছেদ নিয়ে চর্চা যখন তুঙ্গে তখন চাহালের পুরনো একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারকে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে ওই ভিডিয়োটিতে। এক বন্ধুর কাঁধে ভর দিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন চাহাল।বন্ধু গাড়ির দরজা খুলে দেন এবং চাহাল গাড়িতে ঢুকে বসে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও কয়েকবার চাহাল এবং ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন উসকেছিল।
মদ্যপ অবস্থায় চাহালের পুরনো ভিডিয়ো ভাইরাল...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 05, 2025 06:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

