Nicholas Pooran: আইপিএলে চমক পুরানের, হাঁকালেন ৬০০ ছক্কা
সোমবার আইপিএলে মাতালেন লখনৌ সুপারজায়েন্টসের-এর ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান (Nicholas Pooran)। দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে তিন নম্বরে নেমে পুরান ৩০ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেললেন।
বিশাখাপত্তনামে পুরান ৭টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি হাঁকানো ২০০ স্ট্রাইক রেটের পুরানের ইনিংসটা ছিল দেখার মত। ঋষভ পন্থের দলের তারকা অজি ওপেনার মিচেল মার্শও ৩৬ বলে ৭২ রানের দারুণ ইনিংস খেললেন। দুই বিদেশীর সৌজন্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে লখনৌ করল ২০৯ রান। এদিন বিশাখাপত্তনামে তার কেরিয়ারে বড় এক নজির গড়লেন পুরান।
লখনৌয়ের ২৯ বছরের ক্যারিবিয়ান তারকা পুরান টি-২০-তে ৬০০টি ওভার বাউন্ডারি হাঁকালেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ, ঘরোয়া ক্রিকেট মিলিয়ে পুরানের ৬০০টি ছক্কা হাঁকানো গেল পুরানের। এবার নিজের দেশের কিংবদন্তি গেইলের ছক্কার নজির ভাঙার সুযোগ থাকছে পুরানের। প্রসঙ্গত, গেইল তাঁর পুরো টি২০ কেরিয়ারে ১ হাজার ৫৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।
দেখুন খবরটি
Nicholas Pooran is just 29, already 600 sixes in T20s, Great chance to beat Chris Gayle's record in future 🔥 pic.twitter.com/F6SgMnzQT9
— Johns. (@CricCrazyJohns) March 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 10:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

