Mark Boucher: টি-২০ বিশ্বকাপের পর আর দক্ষিণ আফ্রিকার কোচ থাকছেন না বাউচার
আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার। গতকাল, ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর বাউচার জানিয়ে দেন, টি-২০ বিশ্বকাপের পর তিনি আর দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে কাজ করবেন না। ২০২৩ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও তিনি আগেই সরছেন।
২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে কাজ করছেন দেশের প্রাক্তন তারকা উইকেটকিপার-ব্যাটার বাউচার। তাঁর কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা ১১টি টেস্ট জিতেছে। তাঁর কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি না জিতলেও সীমিত ওভারের ক্রিকেটে প্রোটিয়াদের পারফরম্যান্স ভালই। টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের কোচিং ছাড়তে চান বাউচার।
দেখুন টুইট
Mark Boucher will step down as the head coach of South Africa at the end of the #T20WorldCup2022 in Australia. pic.twitter.com/wA7DQBGbcJ
— Doordarshan Sports (@ddsportschannel) September 13, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 13, 2022 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

