ISL League Shield 2024: মুম্বইকে ২-১ এ উড়িয়ে প্রথম আইএসএল লিগ শিল্ড জয় মোহনবাগান সুপার জায়ান্টের (দেখুন ভিডিও)

২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষ স্থান দখল করে সবুজ মেরুন দল এই খেতাব জিতলো।তবে নক আউট পর্যায়ে খেলা বাকি। মোহনবাগানের সামনে এখন আইএসএল ট্রফি জিতে ডাবল করার সুযোগ রয়েছে।

ISL League Shield 2024: মুম্বইকে ২-১ এ উড়িয়ে প্রথম আইএসএল লিগ শিল্ড জয় মোহনবাগান সুপার জায়ান্টের (দেখুন ভিডিও)
ISL Shield Winner MBSG Photo Credit: Twitter@IndSuperLeague

আইএসএল ফুটবলে প্রথমবার লিগ শিল্ড জয় করল মোহনবাগান সুপার জায়ান্ট । ১৫ এপ্রিল (সোমবার) যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ২-১ গোলে মুম্বাই সিটি এফ সি, কে হারিয়ে আইএসএলের দশ বছরের ইতিহাসে এই প্রথমবার লিগ শিল্ড জয়ের নজির গড়ল। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষ স্থান দখল করে সবুজ মেরুন দল এই খেতাব জিতলো।তবে নক আউট পর্যায়ে খেলা বাকি।  মোহনবাগানের সামনে এখন আইএসএল ট্রফি জিতে ডাবল করার সুযোগ রয়েছে।

গতকালের ম্যাচে মোহনবাগানের পক্ষে লিস্টন কোলাসো ও জেসন কামিংস এবং মুম্বাই দলের লালিয়ানজুয়ালা ছ্যাতে গোল করেছেন। মোহনবাগান ও মুম্বই দুটি দলই  আইএসএলের সেমিফাইনালে চলে গেল।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).