Rishabh Pant Wishes Mohun Bagan SG: ঋষভ পন্থের মোহনবাগানকে শুভেচ্ছা, আইএসএল ফাইনালে ক্রিকেটারদের সমর্থন
আজকের এই ভিডিওতেও তিনি মোহনবাগানকে এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। সেখানে তার সঙ্গে যোগ দিয়েছেন লখনউয়ের পেসার আকাশ দীপও (Akash Deep)।
Rishabh Pant Wishes Mohun Bagan SG: আইএসএল ২০২৪-২৫ (ISL 2024-25) ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) জয়ে শুভেচ্ছা জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। শনিবার, ১২ এপ্রিল সল্টলেক স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়ে শিরোপা জয়ের পর পন্থের একটি ভিডিও শেয়ার করেছে মোহনবাগান। গত সপ্তাহে আইএসএল সেমিফাইনালে জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিপক্ষে মোহনবাগানের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পন্থ ও এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। ম্যাচের শেষ মুহূর্তে অপুইয়ার জয়সূচক গোলে পন্থকে উল্লাস করতেও দেখা যায়। আজকের এই ভিডিওতেও তিনি মোহনবাগানকে এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। সেখানে তার সঙ্গে যোগ দিয়েছেন লখনউয়ের পেসার আকাশ দীপও (Akash Deep)। এখানে বলে রাখা ভালো আকাশদীপ বিহারের খেলোয়াড় হলেও ২০১৯ সাল থেকে বেঙ্গলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। Mohun Bagan Fans Video: শিল্ডের সঙ্গে ঘরে এল কাপ, দেখুন সবুজ-মেরুন ব্রিগেডের ভক্তদের উন্মাদনা
ঋষভ পন্থের মোহনবাগানকে শুভেচ্ছা
Wishes coming in from @LucknowIPL captain Rishabh Pant and Akash Deep for all Mariners 🤩#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/3cxbYomCwC
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 0494 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

