Mohun Bagan Fans Video: শিল্ডের সঙ্গে ঘরে এল কাপ, দেখুন সবুজ-মেরুন ব্রিগেডের ভক্তদের উন্মাদনা
জয়ের পর থেকেই রাজধানী কলকাতায় শুরু হয়েছে ভক্তদের অবিশ্বাস্য উৎসব। সেই জয়ের গোলের মুহূর্তে মোহনবাগানের প্রতি এক ফ্যান গার্লের আবেগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে
Mohun Bagan Fans Video: আইএসএল ২০২৪-২৫ (ISL 2024-25) মরসুমের ফাইনালে ঐতিহাসিক জয় পেয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। শনিবার, ১২ এপ্রিল রাতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের নায়ক দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos) কাল গোল করতে না পারলেও নতুন তারকা হিসেবে উঠে আসেন জেসন কামিংস (Jason Cummings)। তার পেনাল্টি থেকে গোলে খেলা সমতায় ফেরে। এর আগে আলবার্তো রদ্রিগেজের (Alberto Rodriguez) আত্মঘাতী গোলে কিছুটা বিপদে পড়ে দল। শেষে খেলা যখন ১-১ ব্যবধানে ফুলটাইম তখন অতিরিক্ত সময়ে জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) গোলে মাঠ কাঁপিয়েছে মোহনবাগান। জয়ের পর থেকেই রাজধানী কলকাতায় শুরু হয়েছে ভক্তদের অবিশ্বাস্য উৎসব। সেই জয়ের গোলের মুহূর্তে মোহনবাগানের প্রতি এক ফ্যান গার্লের আবেগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ISL 2024-25 Awards: গোল্ডেন বুট থেকে গোল্ডেন গ্লাভস, একনজরে আইএসএল ২০২৪-২৫ অ্যাওয়ার্ড জয়ীরা
দেখুন সবুজ-মেরুন ব্রিগেডের ভক্তদের উন্মাদনা
The energy in this video is highly contagious! 🙌🤩#MBSGBFC #ISL #LetsFootball #ISLFinal #ISLPlayoffs #MBSG | @mohunbagansg pic.twitter.com/DBDCL7cwnl
— Indian Super League (@IndSuperLeague) April 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2025 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

