IPL 2024: আইপিএলে অলরাউন্ড পারফরম্যান্স, সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেলেন নাইট সুনীল নারিন (দেখুন পোস্ট)

গোটা আইপিএল মরশুম-এ, নারিন ৪৮৮ রান করেছেন এবং ১৭ উইকেট নিয়েছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্স(KKR) ফাইনাল সহ ১৪টি ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচ জিতেছে।

IPL 2024: আইপিএলে অলরাউন্ড পারফরম্যান্স, সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেলেন নাইট সুনীল নারিন (দেখুন পোস্ট)
Sunil Narine. (Photo Credits: Twitter)

২০২৪ এর আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। কলকাতার এই জয়যাত্রায় যাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁদের মধ্যে অন্যতম সুনীল নারিন। ফর্ম হারিয়ে ব্যাটিং ক্রমে নিচের দিকে নেমে যাওয়া থেকে তাঁকে আবার ওপেনারের ভূমিকায় এনেছিলেন কোচ গৌতম গম্ভীর। কোচের ভরসাকে স্বীকৃতি দিয়ে সুনীল নারিন আইপিএল 2024-এ কলকাতার হয়ে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। গোটা আইপিএল মরশুম-এ, নারিন ৪৮৮ রান করেছেন এবং ১৭ উইকেট নিয়েছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্স(KKR) ফাইনাল সহ ১৪টি ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচ জিতেছে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম২০২৪ মরশুমের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সুনীল নারিনকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। দেখুন সেই পোস্ট-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2024 11:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).