IPL 2022 Live Telecast: আইপিএলের ইতিহাস, ১২০টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে ভারতীয় ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ
ধারেভারে সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে আইপিএল। টুর্নামেন্টের ১৪তম বছরে এসে নতুন দুটি দল যোগ হয়ে ১০টি ফ্র্যাঞ্চাইজির আইপিএল হচ্ছে।
ধারেভারে সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে আইপিএল (IPL 2022)। টুর্নামেন্টের ১৪তম বছরে এসে নতুন দুটি দল যোগ হয়ে ১০টি ফ্র্যাঞ্চাইজির আইপিএল হচ্ছে। ব্র্যান্ড ভ্যালু, এনডোর্সমেন্ট, স্পন্সরশিপ সহ ব্যবসায়িক সব মাপদণ্ডে আইপিএল অনেকের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এবার সেই আইপিএল ইতিহাস গড়তে চলেছে।
বিশ্বের ১২০টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এবারের আইপিএল। যেখানে ছোট-বড় দেশ মিলিয়ে বিশ্বের ১০৬টি দেশ ক্রিকেট খেলে। শুরুর দিকে আইপিএল সরাসরি সম্প্রচার হত ক্রিকেট খেলিয়ে দেশ ছাড়া এশিয়ার কিছু দেশে। তবে ২০১৩-র পর থেকে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে আইপিএল। আগামী শনিবার, ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২। ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। ওটিটি প্ল্যাটফর্ম 'হট স্টার'-এর মাধ্যমেও দেখা যাবে আইপিএল।
দেখুন টুইট
IPL 2022 will be broadcasted and streamed live across 120 Countries around the world.
— CricketMAN2 (@ImTanujSingh) March 20, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 20, 2022 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

