Kho Kho World Cup: প্রথম খো খো বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
খো খো-তে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতের মহিলা দল। প্রথম খো খো বিশ্বকাপের ফাইনালে নেপালকে হারিয়ে খেতাব জিতলেন ভারতীয় মহিলারা।
খো খো-তে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতের মহিলা দল। প্রথম খো খো বিশ্বকাপের ফাইনালে নেপালকে হারিয়ে খেতাব জিতলেন ভারতীয় মহিলারা। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে নেপালকে ৭৮-৪০ হারিয়ে প্রথমবার খেতাব জিতল প্রিয়াঙ্কা ইঙ্গলের দল। এদিন এই ফাইনালে একটা সময় ভারতীয় মহিলা দল ৩৪-০ এগিয়ে ছিল। কিন্তু সেখান থেকে দুরন্ত কামব্যাক করে ৩৫-২৪ ব্যবধান কমিয়ে এনেছিলেন নেপালের মেয়েরা। তবে শেষ পর্যন্ত কাপ জিততে অসুবিধা হয়নি ভারতের মহিলাদের। পুরো টুর্নামেন্টে সব কটি ম্যাচেই একাধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হলেন প্রিয়াঙ্কারা। গ্রুপের খেলায় দক্ষিণ কোরিয়াকে ১৭৫-১৮, ইরানকে ১০০-১৬, মালয়েশিয়াকে ১০০-২০-তে হারিয়ে একপেশে জয় পেয়েছিলেন ভারতের মহিলারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেমে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৬৬-১৬ হারিয়ে ছিলেন ভারতের মহিলারা।
এখন পুরুষদের খো খো-র ফাইনালে নেপালের বিরুদ্ধে খেলথছে ভারতীয় পুরুষ দল।
বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা খো খো দল
🏆𝐊𝐇𝐎 𝐊𝐇𝐎 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒🏆||
Indian🇮🇳 Women's Team beats Nepal 78-40; Clinches the inaugural #KhoKhoWorldCup Trophy. #Finals | #KhoKhoWorldCup | #TheWorldGoesKho | #BharatvsNepal | @Kkwcindia | @Media_SAI | @YASMinistry | pic.twitter.com/mh8NJuD6RX
— All India Radio News (@airnewsalerts) January 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 19, 2025 07:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

