Jasprit Bumrah: পিঠের চোটে ছিটকে গেলেন বুমরা, পরিবর্তে সিরাজ, প্রথমে বল করছে ভারত
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা।
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সিরিজের প্রথম ওয়ানডে-তে ১৯ রানে ৬ উইকেট দেওয়া বুমরা এদিন খেলতে পারলেন না পিঠের চোটের কারণে। বুমরা-র পরিবর্তে ওল্ড ট্রাফোর্ড খেলছেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। ভারতীয় দলে এই একটাই পরিবর্তন।
জিতলেই সিরিজ জেতা যাবে এমন মরণবাঁচন ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন করেননি ক্যাপ্টেন জোস বাটলার। টসে জিতে ভারত প্রথমে বল করবে। তার মানে রান তাড়া করে সিরিজ জিততে হবে রোহিতদের। আরও পড়ুন- বাবর আজমের দশ হাজারী মাইলস্টোন
ভারতীয় একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল।
দেখুন টুইট
Does Jasprit Bumrah's absence make hosts England favourites for the series win? #ENGvIND
👉 https://t.co/cxmi3qxcnS pic.twitter.com/o1Jpdx3AuA
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 17, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 17, 2022 03:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

