India Gets Gold In Archery: এশিয়ান গেমসে তিরন্দাজিতে সোনা জয় ওজস প্রবীণ দেওতালে-জ্যোতি সুরেখা ভেন্নামের
হাংঝু গেমসে এটি ভারতের ৭১তম পদক, যা এশিয়ান গেমসে তাদের সেরা এবং ছাপিয়ে গিয়েছে ২০১৮ সালের ৭০টি পদকের রেকর্ড
চলতি এশিয়ান গেমসের কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ১৬তম সোনা জিতেছেন ভারতের তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam) ও ওজস দেওতালে (Ojas Deotale)। সোনা জয়ের ম্যাচে কোরিয়ার সো চাওয়ান (So Chaewon) ও জু জেহুনকে (Joo Jaehoon) ১৫৯-১৫৮ পয়েন্টে পরাজিত করেন জ্যোতি-ওজা জুটি। হাংঝু গেমসে এটি ভারতের ৭১তম পদক, যা এশিয়ান গেমসে তাদের সেরা এবং ছাপিয়ে গিয়েছে ২০১৮ সালের ৭০টি পদকের রেকর্ড। এর আগে ৩৫ কিলোমিটার হাঁটার মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। এছাড়া কবাডিতেও থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। আজ বুধবার বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া (Neeraj Chopra) পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার লড়াইয়ে নামবেন এবং মহিলাদের ৭৫ কেজি বক্সিং ক্যাটাগরিতে চিনের লি জিয়ানের (Li Qian) বিরুদ্ধে লড়বেন লাভলিনা বরগোহেন (Lovlina Borgohain)। Bronze in Racewalk, Asian Games 2023: এশিয়ান গেমসের ৩৫ কিমি রেসওয়াকে ব্রোঞ্জ রাম বাবু-মঞ্জু রানীর
🥇🏹 𝗔 𝗚𝗢𝗟𝗗 𝗪𝗜𝗡 𝗜𝗡 𝗔𝗥𝗖𝗛𝗘𝗥𝗬! 🏹🥇#KheloIndiaAthletes Ojas and @VJSurekha have hit the bullseye and clinched India's FIRST GOLD in archery, defeating Korea by a scoreline of 159 - 158! 🇮🇳🌟
Their impeccable skill and teamwork have earned them the ultimate… pic.twitter.com/eMmhxU6W7b
— SAI Media (@Media_SAI) October 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 04, 2023 09:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

