ICC Player Of The Month: প্যাট কামিন্স এবং দীপ্তি শর্মা পেলেন আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার, ঘোষণা হল আজ

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে কামিন্স ১০ উইকেট নিয়েছিলেন। অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দীপ্তি শর্মা ৯ উইকেট এবং ৬৭ রান করেছিলেন।

ICC Player Of The Month: প্যাট কামিন্স এবং দীপ্তি শর্মা পেলেন আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার, ঘোষণা হল আজ
Pat Cummings 5 Wickets Photo Credit: Twitter@cricketcomau

পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিংয়ের জন্য ডিসেম্বর মাসের আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স।অপরদিকে মহিলাদের বিভাগে ট্রফি জিতেছেন ভারতের দীপ্তি শর্মা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেরা পারফরম্যান্স দিয়েছেন দীপ্তি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আজ (১৬ জানুয়ারী,মঙ্গলবার) ২০২৩ সালের ডিসেম্বরের মাসের বিজয়ীদের নাম প্রকাশ করেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে কামিন্স ১০ উইকেট নিয়েছিলেন। অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দীপ্তি শর্মা ৯ উইকেট এবং ৬৭ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়েও দীপ্তি শর্মা ৭৮রান করেছিলেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).