Vinícius Junior: ২০২৩ সালের জানুয়ারিতে ভিনিসিউসের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণের দায়ে চারজনের কারাদন্ডের সাজা ঘোষণা আদালতের
ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ এবং হুমকির জন্য চারজন দোষীকে ১৪-২২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে আয়োজিত কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে এই ঘটনাটি ঘটেছিল। আড়াই বছর আগে ২০২৩ সালের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের প্রতিমূর্তি ঝুলানোয় বর্ণ ও জাতিগত বিদ্বেষমূলক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন চার জন। তাদের কারাদণ্ড- এর সাজা দিয়েছে মাদ্রিদের আদালত।
লা লিগা এক বিবৃতিতে বলেছে, রায়ে একজনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য ১৫ মাসের কারাদণ্ড এবং অনলাইনে এই কাজের ছবি ছড়িয়ে হুমকি দেওয়ার জন্য সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্য তিনজনকে।এছাড়া প্রথম আসামীকে এক হাজার ৮৪ ইউরো এবং অন্য তিনজনকে ৭২০ ইউরো জরিমানাও করা হয়েছে। এছাড়া তারা ভিনিসিউস জুনিয়রের ১০০০ মিটারের মধ্যে আসতে পারবে না। দোষীরা ভিনিসিউস, রিয়মাদ্রিদ, লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে।
🚨 Four people have been sentenced to 14-22 months in prison for hate crimes and threats against Vinícius Junior. It happened before a Copa del Rey game against Atleti in January 2023. They are the ones who hanged the doll on a bridge.
— @espn pic.twitter.com/zpxTxXrnsd
— Madrid Universal (@MadridUniversal) June 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 17, 2025 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

