FIFA: ২০৩০ ও ২০৩৪-এর বিশ্বকাপের আয়োজক দেশ কারা? চলতি বছরেই ঘোষণা করে দিল ফিফা

২৬-এর বিশ্বকাপে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আয়োজক দেশ হিসেবে রয়েছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো।

FIFA: ২০৩০ ও ২০৩৪-এর বিশ্বকাপের আয়োজক দেশ কারা? চলতি বছরেই ঘোষণা করে দিল ফিফা
FIFA World Cup (Photo Credit: X)

২৬-এর বিশ্বকাপে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আয়োজক দেশ হিসেবে রয়েছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। কিন্তু ২০২৬-এর পর ২০৩০ ও ২০৩৪-এ হোস্ট কান্ট্রি কোন কোন দেশ হবে তা এতদিন নিশ্চিত ছিল না। তবে বছর শেষে আগেই ফুটবলপ্রেমীদের জন্য ফিফা (FIFA) দিল বড়সড় সুখবর। বুধবারই ফিফা ঘোষণা করল ২০৩৪-এর বিশ্বকাপের জন্য আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে সৌদি আরব। এছাড়া ২০৩০-এ তিন দেশ একত্রিত হয়ে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। যার মধ্যে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এই তিন দেশের পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ খেলা হবে বলে জানা গিয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 11, 2024 10:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).