SAFF Championship Semi Final 2023: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত বনাম লেবানন; বাংলাদেশ বনাম কুয়েত

১ জুলাই বেঙ্গালুরুতে বাংলাদেশ বনাম কুয়েতের ম্যাচ হবে দুপুর ৩ঃ৩০ টেয় এবং ভারত বনাম লেবাননের ম্যাচ হবে সন্ধ্যা ৭ঃ৩০ টায়

SAFF Championship Semi Final 2023: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত বনাম লেবানন; বাংলাদেশ বনাম কুয়েত
India vs Lebanon (Photo Credit: Indian Football/ Twitter)

সাফ চ্যাম্পিয়নশিপের 'বি' গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লেবানন। ২৪ মিনিটে কার্লিং ফ্রি-কিক দিয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন অধিনায়ক হাসান মাতুক। চার দলের গ্রুপে কোনো ম্যাচ না হারার রেকর্ড নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লেবানন। শনিবার ফাইনালের লড়াইয়ে লেবাননের মুখোমুখি হবে ভারত। এই দুই দল সম্প্রতি ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত বিজয়ী হয়েছিল। অন্যদিকে, ২০০৯ সালের পর ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে রয়েছে বাংলাদেশ। ১৪ বছর বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, তাঁদের বিপক্ষে রয়েছে কুয়েত। বাংলাদেশ ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ১ জুলাই বেঙ্গালুরুতে বাংলাদেশ বনাম কুয়েতের ম্যাচ হবে দুপুর ৩ঃ৩০ টেয় এবং ভারত বনাম লেবাননের ম্যাচ হবে সন্ধ্যা ৭ঃ৩০ টায়। Bangladesh vs Bhutan Video Highlights: সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনালে বাংলাদেশ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 29, 2023 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).