Bangladesh vs Bhutan Video Highlights: সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনালে বাংলাদেশ

দেখুন বাংলাদেশ বনাম ভুটান ভিডিও হাইলাইটস

Bangladesh vs Bhutan Video Highlights: সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনালে বাংলাদেশ
Bangladesh Football Team (Photo Credit: Shams Rahman/ Twitter)

বুধবার ২৮ জুন)বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে 'বি' গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট পুনরুজ্জীবিত করা বাংলাদেশ ভুটানকেও ৩-১ গোলে পরাজিত করে ১৪ বছর পর সেমিফাইনালে জায়গা করে নেয়। ম্যাচের শুরুতে ১৩ মিনিটে সেন্ডা দরজি (Tsenda Dorji) ভুটানের হয়ে প্রথম গোল করেন। এরপর বাংলাদেশের হয়ে ২২ মিনিটে শেখ মোরসালিনের গোল খেলা সমতায় আসে। ৩০ মিনিটে ভুটানের হয়ে আত্মঘাতী গোল করেন ফুন্টশো জিগমে। এরপর বাংলাদেশ এগিয়ে গিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে খেলে এবং ৩৬ মিনিটে রাকিব হোসেনের গোলে খেলা ৩-১ গোলের ব্যবধানে চলে যায়। দ্বিতীয়ার্ধে ভুটান আর খেলায় ফিরে আসতে পারেনি এবং বাংলাদেশও তাঁদের আর কোনো সুযোগ দেয়নি। Jason Cummings Joins Mohan Bagan SG: সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে মোহনবাগান সুপার জায়ান্টে এলেন জেসন কামিংস

দেখুন বাংলাদেশ বনাম ভুটান ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 29, 2023 10:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).