PSG Star Accused of Rape: ধর্ষণের অভিযোগ আনা হল প্যারিস সেন্ট জার্মেইর আচরাফ হাকিমির বিরুদ্ধে

হাকিমিকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে এবং কথিত ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে প্রসিকিউশন অফিস জানিয়েছে।

PSG Star Accused of Rape: ধর্ষণের অভিযোগ আনা হল প্যারিস সেন্ট জার্মেইর আচরাফ হাকিমির বিরুদ্ধে
PSG Star Achraf Hakimi (Photo Credit: Actu Foot/ Twitter)

ধর্ষণের অভিযোগ ওঠার পর প্যারিস সেন্ট জার্মেইনের আচরাফ হাকিমির (Achraf Hakimi) বিরুদ্ধে ফ্রান্সে ফৌজদারি তদন্ত চলছে। মরক্কোর আন্তর্জাতিক দলের ফুটবলার হাকিমির আইনজীবী বলেন, ধর্ষণের অভিযোগ মিথ্যা, তার মক্কেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করবে। হাকিমিকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে এবং কথিত ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে প্রসিকিউশন অফিস জানিয়েছে। ফরাসি পত্রিকা 'লে প্যারিসিয়েন' (Le Parisien) প্রথম এই তদন্তের খবর প্রকাশ করে। গত রবিবার ২৪ বছর বয়সী এক নারী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ আনেন। গত বছর কাতারে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 04, 2023 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).