Indian Super League Football 2024-25: হোম ম্যাচে ৪-২ গোলে হার ওড়িশা এফসির, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে টেবিলের তৃতীয় স্থানে এফসি গোয়া
ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে শনিবার সন্ধ্যায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। রুদ্ধশ্বাস ম্যাচে ওড়িশা এফসিকে ৪-২ গোলে পরাজিত করে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে চলে গেল এফ সি গোয়া। গোয়ার হয়ে ব্রিসন ফার্নান্দেস দুটি এবং উদন্ত সিং ও অমে রানাওয়াদে একটি করে গোল করেন। ওড়িশার হয়ে গোল করেন আহমেদ জাহহ ও জেরি মাউইহমিংথাঙ্গা। ম্যাচের সেরা নির্বাচিত হন ব্রিসন ফার্নান্দেস।
#BrisonFernandes at the double again as @FCGoaOfficial get the better of #OdishaFC in a six-goal thriller! 🔥#OFCFCG #ISL #LetsFootball #FCGoa
— Indian Super League (@IndSuperLeague) January 4, 2025
আগামী ৯ জানুয়ারী চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের পরবর্তী খেলা খেলতে নামবে ওড়িশা এফসি, অন্যদিকে ৮ জানুয়ারি হায়দরাবাদ এফসি-র সঙ্গে খেলবে এফ সি গোয়া।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 05, 2025 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

