Indian Football Squad, Asian Games 2023: সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুদের নিয়ে ২২ সদস্যের ভারতীয় দল ঘোষণা

বিশেষ অনুমতিতে ভারতীয় দলে খেলার অনুমতি পেয়েছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধু

Indian Football Squad, Asian Games 2023: সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুদের নিয়ে ২২ সদস্যের ভারতীয় দল ঘোষণা
Sunil Chhetri (Photo Credit: Eat News/ Twitter)

আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল বেছে নিয়েছেন ভারতের পুরুষ ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাচ। সুনীল ছেত্রীর নেতৃত্বে ২২ সদস্যের দলে রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতা অনুর্ধ্ব-২৩ প্রতিযোগিতা হলেও এই আসরের আয়োজনে এক বছর বিলম্বের কারণে, আয়োজকরা ২৪ বছর বয়সীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছেন। সেখানে বিশেষ অনুমতিতে ভারতীয় দলে খেলার অনুমতি পেয়েছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধু। কারণ বয়সের জন্য সর্বাধিক ১ জানুয়ারি ১৯৯৯ নির্ধারণ করা হয়েছে। জাকার্তায় ২০১৮ সালের এশিয়ান গেমসে খেলতে না পারার পর এবার এশিয়ান গেমসে ফিরছে জাতীয় ফুটবল দল। 'এ' গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে চীন, বাংলাদেশ ও মায়ানমার। FIFA Women's World Cup Day 14 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, দিন ১৪, জানুন ম্যাচের সূচি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 02, 2023 10:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).