Erling Haaland joins Clash of Clans: এবার 'ক্ল্যাশ অফ ক্ল্যানস' এ নয়া ভূমিকায় ম্যানচেস্টার তারকা এরলিং হ্যালান্ড

হ্যালান্ডের 'বার্বারিয়ান কিং' চরিত্রটি গেমটিতে প্রথম এমন চরিত্র যা আসলে একজন বাস্তব ব্যক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে

Erling Haaland joins Clash of Clans: এবার 'ক্ল্যাশ অফ ক্ল্যানস' এ নয়া ভূমিকায় ম্যানচেস্টার তারকা এরলিং হ্যালান্ড
Erling Haaland in COC (Photo Credit: @Dexerto/ X)

ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির (Manchester City) ম্যাচ চলাকালীন যে এরলিং হ্যালান্ডকে (Erling Haaland) মাঠে দেখেছেন সমর্থকরা তাকে অন্য অবতারে দেখতে যাবে ক্ল্যাশ অফ ক্ল্যানস (Clash of Clans)-এ। এই মোবাইল গেমে তাঁকে দেখা যাবে বার্বারিয়ান কিং হিসাবে। এই ভিডিও মোবাইল গেইম নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেল মঙ্গলবার এটি উন্মোচন করেছে। হ্যালান্ডের 'বার্বারিয়ান কিং' চরিত্রটি গেমটিতে প্রথম এমন চরিত্র যা আসলে একজন বাস্তব ব্যক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নরওয়ের বাসিন্দা হালান্ড তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ম্যাচের ট্রেলার পোস্ট করেছেন। এই মোবাইল ভিডিও গেমে তার উপস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও, আসল উত্তেজনা ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে যেখানে ম্যানচেস্টার সিটি শিরোপার জন্য আর্সেনালের সাথে লড়াই করছে। আর মরসুম বাকি থাকা চার ম্যাচের সবগুলোতেই জিতলেই শিরোপা উঁচিয়ে ধরবে তারা। তবে চূড়ান্ত ফলাফল এবং কে লিগ জিতবে তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। Champions League Semi-Final: ভিনি জুনিয়র-হ্যারি কেনের গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ড্র মিউনিখ-মাদ্রিদের

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 01, 2024 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).