Chennaiyin FC vs Odisha FC: মহম্মদ নওয়াজের শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে ড্র ওড়িশা-চেন্নাইয়িন এফসির ম্যাচ, দেখুন ভিডিও হাইলাইটস
ওড়িশা এফসির বিরুদ্ধে চেন্নাইয়িন এফসির ম্যাচ ২-২ গোলে হয়। এই ম্যাচে উইলমার জর্ডান গিল দ্রুত জোড়া গোল করে দলকে ড্র করান। এখন মরসুমের তাঁর গোলের সংখ্যা আট।
Chennaiyin FC vs Odisha FC: বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League 2024-25) ওড়িশা এফসির বিরুদ্ধে চেন্নাইয়িন এফসির ম্যাচ ২-২ গোলে হয়। এই ম্যাচে উইলমার জর্ডান গিল (Wilmar Jordan Gil) দ্রুত জোড়া গোল করে দলকে ড্র করান। এখন মরসুমের তাঁর গোলের সংখ্যা আট। ওড়িশা এফসির জেরি লালরিনজুয়ালা লেফট উইংয়ে ফ্রি কিক নেওয়ার পর চেন্নাইয়িন এফসির লুকাস ব্রাম্বিলাকে বাজে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয়। হাফটাইমের পর ০-০ গোলেই খেলা শুরু হলে গিল ৪৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৫৩ মিনিটে ফের গোল করে ঘরের মাঠে ওড়িশার বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেন। ভালো লিড নিয়ে খেলা এগিয়ে গেলে ওড়িশার নতুন তারকা ডোরি ৮০ মিনিটে গোল করে ব্যবধান কমান। তবে শেষ মুহূর্তে চেন্নাইয়ের মহম্মদ নওয়াজ আত্মঘাতী গোল করে দলের তিন পয়েন্টের সুযোগ নষ্ট করে দেন। Kolkata Derby 2025: বছরের প্রথম কলকাতা ডার্বি খেলতে গুয়াহাটি যাবে মোহনবাগান-ইস্টবেঙ্গল
চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 10, 2025 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

