Asian Football Confederation: এশিয়ান ফুটবলের সদস্য নির্বাচিত হলেন সর্বভারতীয় ফুটবলের মহাসচিব শাজি প্রভাকরন

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে শাজি প্রভাকরনকে অভিনন্দন জানান

Asian Football Confederation: এশিয়ান ফুটবলের সদস্য নির্বাচিত হলেন সর্বভারতীয় ফুটবলের মহাসচিব শাজি প্রভাকরন
AFC Executive Committee Members (Photo Credit: 90ndstoppage/ Twitter)

এশিয়ান ফুটবল কনফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মহাসচিব শাজি প্রভাকরন। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস তাঁকে এই পদে নির্বাচিত করেছে। এটি গতকাল বাংলাদেশর ঢাকায় আয়োজিত হয়। গত বছর ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়া প্রভাকরণ এখন শুধু ভারতে নয়, মহাদেশীয় স্তরেও খেলার উন্নতির সঙ্গে যুক্ত থাকবেন। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে শাজি প্রভাকরনকে অভিনন্দন জানান। এএফসি এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রভাকরন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এশিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর দৃষ্টিভঙ্গির কথা জানান। তিনি বলেন,'এএফসি নির্বাহী কমিটিতে সাফের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। এএফসি প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এশিয়ার ফুটবলের ধারাবাহিক উন্নয়নের জন্য সদস্য হিসেবে আমি আমার ভূমিকা পালন করার চেষ্টা করব।'

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 07, 2023 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).