FIH Pro League: প্রথম লেগে জার্মানির কাছে হারের বদলা দ্বিতীয় লেগে, গুরজন্ত সিংয়ের গোলে জয় ভারতের

FIH Pro League: প্রথম লেগে জার্মানির কাছে হারের বদলা দ্বিতীয় লেগে, গুরজন্ত সিংয়ের গোলে জয় ভারতের
India Beat Germany (Photo Credit: X@TheKhelIndia)

এফ আইএইচ প্রো হকি লিগে, ভারতীয় পুরুষ দল গতকাল (১৯ ফেব্রুয়ারি) রাতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০গোলে পরাজিত করেছে। মঙ্গলবার জার্মানির কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর ক্যাপ্টেন হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় রক্ষণ দৃঢ়ভাবে জার্মানির আক্রমণকে প্রতিহত করে। ভারতের গুরজন্ত সিং ম্যাচের একমাত্র গোলটি করেন এবং অমিত রোহিদাস ম্যাচের সেরা নির্বাচিত হন।আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ দল। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ টায়।

এদিকে, মহিলাদের এফআইএইচ প্রো লিগে (FIH Pro League) ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে স্পেন ভারতকে ১-০ গোলে জিতেছে। ৪৯তম মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক মার্তা সেগু। এর ফলে টুর্নামেন্টে চার ম্যাচের জয়ের ধারায় রয়েছে স্পেন।আগামীকাল জার্মানির বিরুদ্ধে লড়বে ভারতীয় মহিলা দল। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৫.১৫মিনিটে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 20, 2025 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).