Diamond League 2023: ডায়মন্ড লীগে রেকর্ড গড়ে খেতাব নীরজের
এই নিয়ে দ্বিতীয়বার ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপড়া
দোহা ডায়মন্ড লিগে (Diamond League) আবার চমক দেখালেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। টোকিও অলিমপিক্সের ( Tokyo Olympic) পর আবার নতুনভাবে চমক দেখল ভারত সহ গোটা বিশ্ব। এবারে ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়েছেন নীরজ। নীরজের থেকে কিছুটা কমদুরস্তেব জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় স্থান দখল করেন চেক প্রজাতন্ত্রের জাকুর ভালদেচ।
৮৮.৬৩ মিটারের দুরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। খেলায় তৃতীয় স্থান দখল করেছেন অ্যান্ডারসন পিটার্স। যিনি ৮৫.৮৮ মিটার দুরত্বে জ্যাভলিন ছোড়েন। নীরজের এই সাফল্যে তাঁকে অনেকেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন।
এই নিয়ে দ্বিতীয়বার ডায়মন্ড লিগ জিতলেন নীরজ। জুরিখে গত বছর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন জেতেন তিনি।
Neeraj Chopra wins 🥇 at the Wanda Diamond League in Doha on Friday with a throw of 88.67m 🇮🇳
#IndianAthletics pic.twitter.com/6PP5thpcNR
— Athletics Federation of India (@afiindia) May 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2023 07:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

