Yuzvendra Chahal Spotted With RJ Mahvash: ধনশ্রী ভার্মার সঙ্গে ডিভোর্স গুঞ্জনের মাঝেই কার সাথে ছবি ভাইরাল যুজবেন্দ্র চাহালের?
সম্প্রতি, ক্রিকেটারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে মাহভাস এবং তাদের বন্ধুদের সাথে সময় কাটাতে দেখা গেছে। আরজে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন তবে পোস্টের কমেন্ট সেকশন ডিসেবল করা
Yuzvendra Chahal Spotted With RJ Mahvash: ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে যুজবেন্দ্র চাহাল আরজে মাহভাসের সঙ্গে ডেটিং করছেন কিনা তা নিয়ে সকলকে ভাবিয়ে তুলেছেন। সম্প্রতি, ক্রিকেটারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে মাহভাস এবং তাদের বন্ধুদের সাথে সময় কাটাতে দেখা গেছে। আরজে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন তবে পোস্টের কমেন্ট সেকশন ডিসেবল করা। নিজের পোস্টের ক্যাপশনে মাহভাশ চাহালকে নিজের পরিবার বলে উল্লেখ করে লিখেছেন, 'ক্রিসমাস লাঞ্চ কন ফ্যামিলিয়া'। নেটিজেনরা এখন ভাবছেন যে মাহভাশ কি সেই রহস্যময়ী মেয়ে যার সাথে চাহালকে সম্প্রতি দেখা গিয়েছিল। এই সব ঘটনা এমন এক সময়ে ঘতেছে যখন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার ডিভোর্স গুজব শিরোনামে রয়েছে। ভক্তরা খেয়াল করেছেন যে দু'জন ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। যুজবেন্দ্র তার অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর সমস্ত ছবিও ডিলিট করে দিয়েছেন। Shreyas Iyer, Yuzi Chahal in Bigg Boss 18: বিগ বসে পঞ্জাব কিংসের প্রমোশনে আসছেন শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল
আরজে মহাভাসের সঙ্গে যুজবেন্দ্র চাহাল
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 10, 2025 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

