Devon Thomas Banned: লিগ ক্রিকেটে ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস
২০২৩ সালে আইসিসি জানায় তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল ২০২১ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলা একটি ম্যাচ ফিক্স করার চেষ্টা।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডেভন থমাসকে (Devon Thomas) পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেট (SLC), আমিরাত ক্রিকেট বোর্ড (ECB) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL) দুর্নীতি বিরোধী সাতটি কোড ভঙ্গের কথা স্বীকার করেছেন থমাস। ২০২৩ সালের মে মাসে দুর্নীতির দায়ে থমাসকে সাময়িক বরখাস্ত করা হয়, তখন তাকে সাতটি অভিযোগে অভিযুক্ত করা হয়, যার মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্র অন্তর্ভুক্ত ছিল। গত ২৩ মে ২০২৩ যখন তাকে অস্থায়ীভাবে বরখাস্ত করা হয় তখন থেকে তাঁর শাস্তির মেয়াদ শুরু করা হয়েছে। থমাস তাঁর বিপক্ষে আনা সাতটি অভিযোগ ভঙ্গের কথা স্বীকার করেছেন, যার মধ্যে চারটি শ্রীলঙ্কার দুর্নীতি বিরোধী কোডের, একটি আরবের এবং দুটি ক্যারিবিয়ানের মামলা। ২০২৩ সালে আইসিসি জানায় তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল ২০২১ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলা একটি ম্যাচ ফিক্স করার চেষ্টা। Sandeep Lamichhane on Non-Selection: নেপালের বিশ্বকাপ দলে নেই নাম, নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত সন্দীপ লামিচানের
দেখুন পোস্ট
JUST IN: West Indies batter Devon Thomas has been banned for five years after admitting to seven counts of breaching anti-corruption rules at the Lanka Premier League, Abu Dhabi T10 and the Caribbean Premier League pic.twitter.com/LHjwjxGyLH
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 03, 2024 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

