Virat Kohli Record, IND vs WI: বীরেন্দ্র শেহওয়াগকে টপকে টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ রান বিরাট কোহলির

টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকার

Virat Kohli Record, IND vs WI: বীরেন্দ্র শেহওয়াগকে টপকে টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ রান বিরাট কোহলির
Virat Kohli (Photo Credit: BCCI/ Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকা টেস্টের দ্বিতীয় দিনে বীরেন্দ্র শেহওয়াগের টেস্ট রেকর্ডকে টপকে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র ব্যাটসম্যান বিরাট কোহলি। শেহওয়াগ ১০৩ টি টেস্ট ম্যাচে ৮৫০৩ রান করেছেন। ডোমিনিকায় দ্বিতীয় দিনের খেলা শেষে কোহলির কৃতিত্বে ছিল ৮৫১৫ রান। ১১০টি টেস্টে খেলে, তিনি ২৮ টি সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার ২০০ টি টেস্টে ১৫,৯২১ রান করেন। ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় ১৩২৬৫ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। Virat Kohli Reaction, IND vs WI: দেখুন, ৮১ বলে নিজের প্রথম বাউন্ডারি মেরে বিরাট কোহলির দারুণ প্রতিক্রিয়া

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 14, 2023 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).