T20 WC Matches in PVR: সারা দেশের ১২১টি পিভিআর আইনক্সে লাইভ দেখাবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ
মাল্টিপ্লেক্স চেনটি দেশব্যাপী ৪৫টিরও বেশি শহরের ১২১টিরও বেশি সিনেমা হলে লিগ পর্ব, সুপার ৮, সেমিফাইনাল এবং ফাইনালের সমস্ত ভারতীয় ম্যাচগুলি লাইভ দেখাবে
পিভিআর আইনক্স লিমিটেড (PVR INOX Ltd) ভারতে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC Men’s T20 World Cup 2024) লাইভ স্ক্রিনের জন্য স্টার স্পোর্টস নেটওয়ার্কের সাথে হাত মিলিয়েছে। এই অংশীদারিত্বের অধীনে, মাল্টিপ্লেক্স চেনটি দেশব্যাপী ৪৫টিরও বেশি শহরের ১২১টিরও বেশি সিনেমা হলে লিগ পর্ব, সুপার ৮, সেমিফাইনাল এবং ফাইনালের সমস্ত ভারতীয় ম্যাচগুলি লাইভ দেখাবে। মুম্বই, দিল্লি এনসিআর, কলকাতা, আহমেদাবাদ, পুনে, জয়পুর, ইন্দোর, ভদোদরা, সুরাট, গুয়াহাটি, গোয়া, নাগপুর, লখনউ, চণ্ডীগড় এবং তিরুবনন্তপুরমে মতো মেট্রো শহরের পাশাপাশি টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে ম্যাচ প্রদর্শিত হবে। পিভিআর আইনক্স লিমিটেডের সিইও (রেভিনিউ অ্যান্ড অপারেশনস) গৌতম দত্ত বলেন, 'গত বছর আমরা দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি, শহর জুড়ে আমাদের স্ক্রিনিংগুলিতে প্রচুর দর্শকের আগমন দেখেছি, যা এই উদ্যোগের বিপুল জনপ্রিয়তা এবং সাফল্যকে নিশ্চিত করে।' Rohit Poses with T20 WC Trophy: দেখুন, নিউইয়র্কে টি-২০ বিশ্বকাপ ট্রফির সঙ্গে রোহিত, কিন্তু সঙ্গে ওটা কিসের ট্রফি?
দেখুন পোস্ট
Every match of team India at T20 World Cup will be streamed live on the big screen. 🇮🇳🏆#T20WorldCup2024 #WorldCup #India #TeamIndia #BCCI #PVR #INOX #Cinepolis #ViratKohli #RohitSharma pic.twitter.com/SC3GNadezB
— Buzzzzzzzz (@BuzzersNow) May 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 01, 2024 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

