Galle Titans on Shakib Issue: 'টাইমড আউট' বিতর্কের পরও সাকিবের পাশে দাঁড়াল লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল টাইটান্স

অ্যাঞ্জেলোর দাদা ট্রেভিন ম্যাথুজ আউট হওয়ার পর হুমকি দেন, শ্রীলঙ্কায় সাকিবকে স্বাগত জানানো হবে না। এখানে কোনও আন্তর্জাতিক ম্যাচ বা এলপিএল খেলতে এলে তাঁর দিকে পাথর ছোঁড়া হবে।

Galle Titans on Shakib Issue: 'টাইমড আউট' বিতর্কের পরও সাকিবের পাশে দাঁড়াল লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল টাইটান্স
Shakib-Dasun (Photo Credit: Galle Titans/ X)

সাকিব আল হাসান (Shakib al Hasan) ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের (Angelo Mathews) মধ্যে 'টাইমড আউট' কাণ্ড নিয়ে ক্রিকেটমহলে তোলপাড় চলছেই। এই ঘটনার পর উভয় ক্রিকেটারই বিভিন্ন দিক থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন। তবে সাকিবের এলপিএল ফ্র্যাঞ্চাইজি গল টাইটান্স (Galle Titans) এই অলরাউন্ডারের প্রতি সমর্থন দেখিয়েছেন। গল টাইটানস গত মরসুমে সাকিবকে সরাসরি চুক্তিবদ্ধ করে। ফ্র্যাঞ্চাইজিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, শ্রীলঙ্কানরা সব সময় যে কোনো দেশের ক্রিকেটারদের মূল্য দেবে এবং সমর্থন করবে। দয়া করে মনে রাখবেন, একজনের একটি বক্তব্যে গোটা দেশের মতামত ফুটে ওঠে না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এ ধরনের আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেটপ্রেমীরা যে কোনও সময় যে কোনও দেশের কোনও ক্রিকেটারকে খুব ভালবাসার সঙ্গে গ্রহণ করবে। অ্যাঞ্জেলোর দাদা ট্রেভিন ম্যাথুজ আউট হওয়ার পর হুমকি দেন, শ্রীলঙ্কায় সাকিবকে স্বাগত জানানো হবে না। এখানে কোনও আন্তর্জাতিক ম্যাচ বা এলপিএল খেলতে এলে তাঁর দিকে পাথর ছোঁড়া হবে।' Case filed against Waqar Younis: ম্যাথুজ টাইম-আউট বিতর্কে সাকিবের সমালোচনায় বাংলাদেশে ওয়াকার ইউনিসের বিরুদ্ধে মামলা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 09, 2023 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).