SL vs AFG 3rd ODI Result: আফগানদের বিপক্ষে ৯ উইকেটে জয়ের সঙ্গে সিরিজ দখল শ্রীলঙ্কার

আফগানিস্তান- ১১৬, শ্রীলঙ্কা-১২০/১

SL vs AFG 3rd ODI Result: আফগানদের বিপক্ষে ৯ উইকেটে জয়ের সঙ্গে সিরিজ দখল শ্রীলঙ্কার
SL Wins Series Against Afghanistan (Photo Credit: ICC/ Twitter)

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের শেষ একদিনের ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করে শ্রীলঙ্কা। এর সঙ্গে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল তারা। লো স্কোরিং ম্যাচে মাত্র ১৬ ওভারে ১ উইকেট খুইয়ে ১২০ রান করে জয় পায় শানাকার দল। আফগানদের হয়ে একমাত্র উইকেট নেন গুলবাদিন নায়েব। অর্ধশতরানের পর পাথুম নিশাংকাকে ফেরান তিনি। এছাড়া আরেকটি অর্ধ শতরান করেন দিমুথ করুনারত্নে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা। দুশমন্ত চামিরার ৪ উইকেট এবং ওয়ানেন্দু হাসরাঙ্গার ৩ উইকেটের সুবাদে ১১৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান দল। ম্যাচে ইব্রাহিম জাদরান ২২ রান করে চামিরার বলে বোল্ড হয়ে ফিরে যান। ম্যাচের সর্বোচ্চ রান করেন মহম্মদ নবি। তিনিও ২৩ রান করে চামিরার বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 07, 2023 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).