Shami's Viral Gesture Reason Revealed: মাথায় হাত ঘুরিয়ে দুরন্ত বোলিং কাকে উৎসর্গ করলেন শামি, কারণ জানালেন শুভমন
ভারতীয় ওপেনার শুভমন গিল নিশ্চিত করেছেন, এই ইঙ্গিতটা ভারতের বোলিং কোচ পারস মহাম্বরের জন্য করেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, বোলিং কোচের মাথায় কোনো চুল নেই।
গতকাল বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আগুন ফর্মে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড ৩০২ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই ডানহাতি পেসার। ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পাশাপাশি জাহির খান (Zaheer Khan), জাভগাল শ্রীনাথের (Javgal Srinath) মতো আইকনিক বোলারদের পেছনে ফেলে দিয়েছেন তিনি। মাঠে পাঁচ উইকেট নিয়ে তাঁকে দেখা যায় বিশেষ একটি উদযাপন দিয়ে। শামি তার মাথায় হাত ঘুরিয়ে বোলিং রেকর্ড উদযাপন করলে দর্শক হতবাক হয়ে যায়। প্রথমে মনে করা হয় তিনি এটি হরভজন সিংকে (Harbhajan Singh) উৎসর্গ করেছেন কিন্তু পড়ে ভারতীয় ওপেনার শুভমন গিল (Shubman Gill) নিশ্চিত করেছেন, এই ইঙ্গিতটা ভারতের বোলিং কোচ পারস মহাম্বরের (Paras Mhambarey) জন্য করেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, বোলিং কোচের মাথায় কোনো চুল নেই। Mohammed Shami Milestone: বিশ্বকাপের ইতিহাসে সাতবার চারের বেশি উইকেট নিয়ে স্টার্ককে টপকালেন শামি(দেখুন টুইট)
দেখুন শামির উদযাপন
"Look at this Harbhajan Singh"
Lord Shami the record breaker 🔥#ICCMensCricketWorldCup2023 #INDvSL #Shami #MohammedShami #IndianCricketTeam #HarbhajanSingh #ICCWorldCup2023 #viratkholi #ShubmanGill #ShreyasIyer #Siraj #MohammedSiraj pic.twitter.com/M3VtXgU4Nt
— Meet Makwana (@MeetMakzz) November 2, 2023
The reason behind Shami's hilarious gesture 😅#MohammedShami #INDvSL #CWC2023 #Insidesport #CricketTwitter pic.twitter.com/Trca85dkRV
— InsideSport (@InsideSportIND) November 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 03, 2023 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

