Raman Subba Row Passed Away: চলে গেলেন ইংল্যান্ডের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার, ম্যাচ রেফারি রামান সুব্বা রো
সারের চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে তিনি টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ড (TCCB) প্রতিষ্ঠায় সহায়তা করেন, যা ছিল ইসিবির অগ্রদূত
ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার ও আইসিসির ম্যাচ রেফারি রামান সুব্বা রো (Raman Subba Row) ৯২ বছর বয়সে মারা গেছেন। সুব্বা রো ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ১৩ টি টেস্ট খেলেছেন যেখানে তাঁর তিনটি সেঞ্চুরি করেছেন। তবে ২৯ বছর বয়সে তার চূড়ান্ত আন্তর্জাতিক উপস্থিতির পরে খেলা থেকে অবসর নেন তিনি। এরপর সারের (Surrey) চেয়ারম্যানের দায়িত্ব পালন করে টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ড (TCCB) প্রতিষ্ঠায় সহায়তা করেন, যা ছিল ইসিবির অগ্রদূত। মৃত্যুর পূর্বে তিনি ইংল্যান্ডের সবচেয়ে বয়স্ক জীবিত টেস্ট ক্রিকেটার ছিলেন। তিনি ১৯৫৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দলে অভিষেক করেন। ১৯৮১-৮২ মরসুমে ইংল্যান্ডের ভারত ও শ্রীলঙ্কা সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে সিবিই (CBE) পদকে ভূষিত হন। এরপর তিনি ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে তিনি আইসিসির ম্যাচ রেফারি ছিলেন। Stuart Law as USA Coach: বিশ্বকাপের প্রস্তুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট কোচের ভূমিকায় অজি ব্যাটসম্যান স্টুয়ার্ট ল
দেখুন পোস্ট
"Our sport owes him an enormous debt of gratitude."
The ECB is deeply saddened to learn of the death of former England Men’s Test cricketer and renowned international referee Raman Subba Row.#EnglandCricket
— England Cricket (@englandcricket) April 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

