PAK Squad, U-19 World Cup: দক্ষিণ আফ্রিকায় আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেবেন সাদ বেগ (Saad Baig)। তিনি সম্প্রতি দুবাইয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তান দলের অধিনায়কত্ব করেন
আগামী ১৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৪ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ১৫ খেলোয়াড়ের পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেবেন সাদ বেগ (Saad Baig)। তিনি সম্প্রতি দুবাইয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তান দলের অধিনায়কত্ব করেন। এশিয়া কাপে পাকিস্তান ভারতকে ব্যাটিং-বোলিংয়ে দারুণভাবে পরাস্ত করলেও সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতের কাছে লজ্জাজনকভাবে হেরে যায়। দলে আছেন আলী আসফান্দ (Ali Asfand) ও মহম্মদ জিসান (Mohammad Zeeshan)। তারা দু'জনেই ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন। পাকিস্তানের যুব তারকা জিসান এশিয়া কাপে দারুণ বোলিং করেন। প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে ৬ উইকেট এবং ভারতের বিপক্ষে ৪ উইকেট নিয়ে শিরোনামে আসেন। IND U-19 Tri Series: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে ভারত
পাকিস্তান স্কোয়াডঃ সাদ বেগ (অধিনায়ক/উইকেটরক্ষক), আলী আসফান্দ (সহ-অধিনায়ক), আলী রাজা, আহমদ হাসান, আমির হাসান, আরফাত মিনহাস, আজান আওয়াইস, হারুন আরশাদ, খুবাইব খলিল, মহম্মদ জিসান, নাভিদ আহমেদ খান, শাহজাইব খান, শামিল হোসেন, মহম্মদ রিয়াজউল্লাহ ও উবায়দ শাহ।
দেখুন পোস্ট
🚨 Pakistan U19 squad announced for ICC U19 World Cup 2024 🇵🇰
Read more ➡️ https://t.co/5pqXJZIMGp#PakistanFutureStars pic.twitter.com/8U8B3AheDr
— Pakistan Cricket (@TheRealPCB) December 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 24, 2023 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

