NZ vs IND, New Zealand Squad Announced: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার, জেনে নিন সম্পূর্ণ তালিকা
বাঁ হাতি স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নেতৃত্বে টি-২০ দলের ঘোষণা করা হয়েছে। গত বছরের শেষের দিকে ভারতের মাটিতে নিউজিল্যান্ড এ দলের হয়ে অভিষেক হয় লিস্টারের।
চলতি মাসের শেষে তিন ম্যাচের জন্য ভারত সফরের টি-২০ নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন বাঁ হাতি সুইং বোলার বেন লিস্টার (Ben Lister)। বাঁ হাতি স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নেতৃত্বে টি-২০ দলের ঘোষণা করা হয়েছে। গত বছরের শেষের দিকে ভারতের মাটিতে নিউজিল্যান্ড এ দলের হয়ে অভিষেক হয় লিস্টারের। বেঙ্গালুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের ভারত সফর বাতিল হয়ে যায়। এছাড়া পাকিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অলরাউন্ডার হেনরি শিপলিও (Henry Shipley) দলে আছেন। গত বছরের ইউরোপীয় সফরে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন লেগস্পিন অলরাউন্ডার মাইকেল রিপন (Michael Rippon)। অলরাউন্ডার কাইল জেমিসন (Kyle Jamieson), পেসার ম্যাট হেনরি (Matt Henry), অ্যাডাম মিলনে (Adam Milne) ও বেন সিয়ার্স (Ben Sears) চোট সারিয়ে দলে ফিরেছেন।
Our T20 Squad to face India in 3 T20Is starting later this month in Ranchi! Congratulations to @aucklandcricket's Ben Lister and @CanterburyCrick's Henry Shipley on being selected in a BLACKCAPS T20 Squad for the first time. More | https://t.co/bwMhO2Zb76 #INDvNZ pic.twitter.com/jFpWbGPtGx
— BLACKCAPS (@BLACKCAPS) January 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

