NZ Tour of PAK Schedule: জেনে নিন নিউজিল্যান্ডের পাকিস্তানে একদিবসীয় ম্যাচ এবং টি-২০ সফরের সম্পূর্ণ সূচি

শেষ পাক সফরে একদিবসীয় সিরিজে আধিপত্য বিস্তার করে নিউজিল্যান্ড

NZ Tour of PAK Schedule: জেনে নিন নিউজিল্যান্ডের পাকিস্তানে একদিবসীয় ম্যাচ এবং টি-২০ সফরের সম্পূর্ণ সূচি
Shaheen Shah Afridi in Nets (Photo Credit: Farid Khan/ Twitter)

পাকিস্তান সফরে ৫টি টি-টোয়েন্টি ও ৫টি একদিবসীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৪ এপ্রিল থেকে পাকিস্তান সফর শুরু করবে নিউজিল্যান্ড, দুই দলের মধ্যে শেষ ম্যাচটি ৭ মে অনুষ্ঠিত হবে। পাকিস্তানে নিউজিল্যান্ডের সফর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। পরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের একদিবসীয় সিরিজ অনুষ্ঠিত হবে। তবে নিউজিল্যান্ডের অনেক তারকা ক্রিকেটার বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৩ আসরে খেলছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ হারার পর পাক দলে ফিরছেন বাবর আজম,মহম্মদ রিজয়ান, শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, একদিবসীয় এবং টি-২০ সিরিজ জয় নিয়ে পাকিস্তান আসছে কিউইরা। শেষ পাক সফরে একদিবসীয় সিরিজে আধিপত্য বিস্তার করে নিউজিল্যান্ড।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 12, 2023 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).