Nicholas Pooran Said Goodbye To International Cricket: মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান, সোশ্যাল মিডিয়ায় করলেন অবসরের ঘোষণা

Nicholas Pooran Said Goodbye To International Cricket: মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান, সোশ্যাল মিডিয়ায় করলেন অবসরের ঘোষণা
Puran on Fire Photo Credit: Twitter@nicholas_47

সবাইকে চমকে দিয়ে মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে নিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদের সঙ্গে অবসরের খবর শেয়ার করেছেন নিকোলাস ।

নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে পুরান ছিলেন তাঁর সেরা ফর্মে। গত বছর এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা (১৭০টি) হাঁকিয়েছিলেন। সদ্য সমাপ্ত আইপিএলে পুরান প্রথমবারের মতো এক মৌসুমে ৫০০ রান অতিক্রম করেন এবং টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি ছক্কা হাঁকিয়েছেন। ২০২৩ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার শেষ ওয়ানডে ম্যাচ এবং ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে তার শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নিকোলাস পুরান।

ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন:

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 10, 2025 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).