New Team India Jersey, ICC World Cup 2023: বিশ্বকাপের জন্য তেরঙ্গা স্ট্রিপ সহ নতুন টিম ইন্ডিয়া জার্সির উদ্বোধন অ্যাডিডাসের (দেখুন ছবি ও ভিডিও)

অ্যাডিডাস তাদের বিশ্বকাপ অভিযানের নাম দিয়েছে 'থ্রি কা ড্রিম' (3 Ka Dream)

New Team India Jersey, ICC World Cup 2023: বিশ্বকাপের জন্য তেরঙ্গা স্ট্রিপ সহ নতুন টিম ইন্ডিয়া জার্সির উদ্বোধন অ্যাডিডাসের (দেখুন ছবি ও ভিডিও)
New Tri-Color Strip Jersey for India (Photo Credit: Adidas/ X)

আজ ২০ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দলের নয়া জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। জার্সি উন্মোচন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার অ্যাডিডাসের অফিশিয়াল YouTube চ্যানেলে করা হয়েছে। ২০২৩-এর আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে অ্যাডিডাস ওয়ান ডে-র কিছু জার্সিতে পরিবর্তন এনেছে। কাঁধে সাদা রঙের তিনটি স্ট্রাইপের বদলে প্রাণবন্ত তেরঙ্গা লাগানো হয়েছে। ১৯৮৩ ও ২০১১ সালে ভারতের ঐতিহাসিক ওয়ানডে বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে বিসিসিআই-এর লোগোতে এখন গর্বের সঙ্গে দুটি স্টার-তো লাগানো রয়েছেই। অ্যাডিডাস তাদের বিশ্বকাপ অভিযানের নাম দিয়েছে 'থ্রি কা ড্রিম' (3 Ka Dream)। শুধু তাই নয় অফিশিয়াল স্পনসর জানিয়েছে, 'থ্রি কা ড্রিম' একশো কোটিরও বেশি ভারতীয় সমর্থকের স্বপ্নের কথা তুলে ধরেছে। অ্যাডিডাসের বিশেষ বিশ্বকাপের গান গেয়েছেন ভারতীয় র‍্যাপার 'রফতার'। ভিডিওতে দেখা যাচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবকে। ICC World Cup Official Anthem Released: রণবীর-প্রীতমের জুটিতে প্রকাশিত ক্রিকেট বিশ্বকাপের নয়া সঙ্গীত 'দিল জশন বোলে', দেখুন ভিডিও

দেখুন ভিডিও

দেখুন ছবি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 20, 2023 02:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).