Mustafizur Rahman Wickets, IPL 2024: উদ্বোধনী ম্যাচেই ৪ উইকেট! সাকিবের পর আইপিএলে ৫০ উইকেট মুস্তাফিজুরের

বাঁহাতি পেসার আইপিএলে প্রথম চার উইকেট নিয়ে নিজের ৫০ উইকেট পার করে ম্যাচ সেরা হন

Mustafizur Rahman Wickets, IPL 2024: উদ্বোধনী ম্যাচেই ৪ উইকেট! সাকিবের পর আইপিএলে ৫০ উইকেট মুস্তাফিজুরের
Mustafizur Rahman (Photo Credit: CSK/ X)

শুক্রবার চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ২০২৪ মরসুম দারুণভাবে শুরু করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট নেন মুস্তাফিজ। পঞ্চম ওভারে ফাফ ডু প্লেসিস ও রজত পাটিদারকে আউট করেন মুস্তাফিজ। এরপর ফিরে এসে ফিজ ফেরান বিরাট কোহলিকে, এরপর ক্যামেরন গ্রিনকে ফেরান মুস্তাফিজ। আইপিএলে নিজের ৪৯তম ম্যাচ খেলতে নামা মুস্তাফিজ ২৯ রানে ৪ উইকেট নেন। উল্লেখ্য, তিনি ১৯তম ওভারে ১৬ রান দেন, বাঁহাতি পেসার আইপিএলে প্রথম চার উইকেট নিয়ে নিজের ৫০ উইকেট পার করে ম্যাচ সেরা হন। এর আগে সাকিব-আল-হাসান বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ৫০-এর বেশী উইকেট নেন। সব মিলিয়ে ২৪১ ম্যাচে ২০ ওভারের ফরম্যাটে ২৯৭ উইকেটের মালিক মুস্তাফিজ। কেরিয়ারের ষষ্ঠ চার উইকেট নেন তিনি। IPL Live Streaming in Bangladesh: বাংলাদেশে কোথায় দেখবেন ২০২৪ আইপিএল? থাকছেন কোন বাংলাদেশি তারকা

দেখুন বোলিং

ম্যাচ সেরা 'ফিজ'

মুস্তাফিজুরের রেকর্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 23, 2024 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).