Mushfiqur Rahim Milestone, IND vs BAN: বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ মুশফিকুর রহিমের
বিশ্বকাপের ইতিহাসে ৩৩ ম্যাচে মুশফিকের সংগ্রহ এখন ১০২৮ রান
গত ১৯ অক্টোবর, বৃহস্পতিবার পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলতে গিয়ে বিশ্বকাপের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০ ওভারের বিশ্বকাপে এক হাজারের বেশি রান করেছেন মুশফিক। বিশ্বকাপের ইতিহাসে ৩৩ ম্যাচে মুশফিকের সংগ্রহ এখন ১০২৮ রান। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিশ্বকাপে একটি সেঞ্চুরি এবং আটটি অর্ধশতক করেছেন। বিশ্বকাপে তার একমাত্র সেঞ্চুরিটি ২০১৯ সালের আসরে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে আসে। অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan) ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক। বিশ্বকাপে ৩২ ম্যাচে সাকিবের রান ১২০১ রান করেছেন তিনি। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক সাকিবের ওয়ানডে বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরি আছে। এরপর তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন ওপেনার তামিম ইকবাল (Tamim Iqbal) ২৯ ইনিংসে তাঁর ঝুলিতে আছে ৭১৮ রানে। Virat Kohli Wide, IND vs BAN: বিরাটের শতকে স্পষ্ট ওয়াইড না দেওয়া নিয়ে বিতর্ক, প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা
Mushfiqur Rahim became the second Bangladesh player to reach 1000 World Cup runs 💪 #CWC23 pic.twitter.com/6BpcYeTAFq
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 20, 2023 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

