Madushanka Replaced Chameera, ICC CWC Qualifiers 2023: চোটের কারণে বাদ দুশমন্ত চামিরা, শ্রীলঙ্কা দলে দিলশান মাদুশঙ্কা

ডান কাঁধে ডান পেকটোরাল পেশীর চোট থেকে এখনও সেরে উঠেননি দুশমন্ত চামিরা

Madushanka Replaced Chameera, ICC CWC Qualifiers 2023: চোটের কারণে বাদ দুশমন্ত চামিরা, শ্রীলঙ্কা দলে দিলশান মাদুশঙ্কা
Madushanka Replaced Chameera (Photo Credit: Lahiru Dushmantha/ Twitter)

টুর্নামেন্টের শুরুতে অনুশীলনের সময় চোটের কারণে ছিটকে যাওয়া দুশমন্ত চামিরার জায়গায় দিলশান মাদুশঙ্কাকে শ্রীলঙ্কা দলে নেওয়া হয়েছে। এ পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলে যথাক্রমে ১২টি ও ২টি উইকেট নিয়েছেন এই পেসার। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৩-এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি শ্রীলঙ্কা দলের জন্য একজন খেলোয়াড় পরিবর্তনের অনুমোদন দিয়েছে, যার ফলে তারা ইভেন্টের বাকি অংশের জন্য বিকল্প খেলোয়াড় হিসাবে দিলশান মাদুশাঙ্কাকে আনার অনুমতি পেয়েছে। নতুন খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করার আগে খেলোয়াড়ের পরিবর্তনের জন্য ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন। ডান কাঁধে ডান পেকটোরাল পেশীর চোট থেকে এখনও সেরে উঠেননি দুশমন্ত চামিরা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে অনুশীলন করার সময় এটি ঘটে। রানাসিংহে প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের হাই পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব করবেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। Super Six Stage, ICC CWC Qualifier 2023 Live Streaming: শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ড, সুপার সিক্স আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব, সরাসরি দেখবেন যেখানে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 30, 2023 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).