KKR Congratulates Gautam Gambhir: ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরকে অভিনন্দন জানাল কলকাতা নাইট রাইডার্স (দেখুন সেই পোস্ট )

কেকেআরের সঙ্গে গম্ভীর এর সম্পর্ক বেশ গভীর। প্রথমে একজন খেলোয়াড় হিসাবে কেকেআরের হয়ে দুটি আইপিএল শিরোপার পাশাপাশি ২০২৪ সালে কেকেআর মেন্টর হিসাবে দলকে শিরোপা জিতিয়েছেন।

KKR Congratulates Gautam Gambhir: ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরকে অভিনন্দন জানাল কলকাতা নাইট রাইডার্স (দেখুন সেই পোস্ট )
KKR wishes Gambhir Photo Credit: X@KKRiders

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ নিয়ে বেশ কিছু দিনের জল্পনা-কল্পনার পর অবশেষে গৌতম গম্ভীরকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) বিজয়ী কলকাতা নাইট রাইডার্স (KKR) গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ পদে  নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছে। কেকেআরের সঙ্গে গম্ভীর এর সম্পর্ক বেশ গভীর। প্রথমে  একজন খেলোয়াড় হিসাবে কেকেআরের হয়ে দুটি আইপিএল শিরোপার পাশাপাশি ২০২৪ সালে কেকেআর মেন্টর হিসাবে দলকে শিরোপা জিতিয়েছেন। ভারতের সঙ্গে তাঁর জুড়ে যাওয়ার জল্পনা শুরু হতেই কেকেআর তাকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকার জন্য একটি ফাঁকা চেকের প্রস্তাব দিয়েছিল। তবে ভারতীয় দলের হেড কোচ পদে নিয়োগের পর তারকা ব্যাটসম্যানকে অভিনন্দন জানাতে ভোলেনি কেকেআর ফ্র্যাঞ্চাইজি। বাঁহাতি ব্যাটসম্যানকে ধরে রাখার জন্য তাদের প্রচেষ্টার ইঙ্গিত দিয়ে তারা পোস্টে লেখেন-  জাতীয় দলের কোচিংয়ের চেয়ে বড় সম্মান আর কিছু নেই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).